ঢাকা   শনিবার, ১১ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

তিন কিলোমিটার সড়ক দুই বছর ধরে বেহাল অবস্থায়

ঝালকাঠির নলছিটি উপজেলার মগর ইউনিয়নের শ্রীরামপুর বাজার থেকে খাওক্ষীর গ্রামের বটতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সড়কটি প্রায় দুই বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ, শিক্ষার্থী ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন যাতায়াত করেন। সংস্কারের অভাবে তারা চরম ভোগান্তিতে পড়ছেন।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে পড়েছে। ফলে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে গিয়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার কাজ হয়নি। এতে অটোরিকশা, ভ্যানসহ ছোট যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সড়কের এমন বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। ভাঙাচোরা রাস্তা ও গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে যাত্রীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

ভ্যানচালক মনির হোসেন বলেন, “এই রাস্তা দিয়ে ভ্যান চালানো খুব কষ্টকর হয়ে গেছে। প্রতিদিন গর্ত এড়িয়ে চলতে হয়। এতে সময় বেশি লাগে, আবার গাড়িরও ক্ষতি হয়।

শিক্ষার্থী মানসুরা বলে, “এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ শিক্ষকরা যাতায়াত করেন। বরিশাল-ঝালকাঠি যাতায়াতের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে আমাদের চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দুই ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ পথ হওয়ায় দ্রুত সংস্কার জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল মল্লিক বলেন, “বরাদ্দ পাওয়া সাপেক্ষে জেলা পরিষদের মাধ্যমে সড়কটি সংস্কারের জন্য প্রস্তাব দেওয়া হবে।

দ্রুত সংস্কার না হলে এ সড়কে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

তিন কিলোমিটার সড়ক দুই বছর ধরে বেহাল অবস্থায়

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত