ঢাকা   শনিবার, ১১ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

টেকনাফে ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ২ মাদক পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ তারিখ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১০ এপ্রিল ২০২৬ তারিখ শুক্রবার বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

টেকনাফে ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ২ মাদক পাচারকারী আটক

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ তারিখ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১০ এপ্রিল ২০২৬ তারিখ শুক্রবার বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত