ঢাকা   শনিবার, ১১ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নুরুল ইসলাম (৪৫) নামের এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার দুলালপুর-বেজুড়া সড়কের শ্মশানখোলা ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত নুরুল ইসলাম ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের  ব্রাহ্মনপাড়া পূর্ব পাড়া এলাকার  সুরুজ মিয়ার ছেলে। তিনি পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছেশুক্রবার ১০ এপ্রিল  বিকেলে নুরুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে দুলালপুর বাজার থেকে বেজুড়া এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি শ্মশানখোলা ব্রীজের ওপর উঠলে হঠাৎ একটি ছাগল সামনে চলে আসে। ছাগলটিকে বাঁচাতে গিয়ে নুরুল ইসলাম সজোরে ব্রেক ধরলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

​নিহতের বড় ভাই নজরুল ইসলাম জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 

পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
​নুরুল ইসলামের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
​এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, "এ ধরনের কোনো দুর্ঘটনার খবর এখন পর্যন্ত থানায় কেউ জানায়নি। তবে আমরা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।"

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নুরুল ইসলাম (৪৫) নামের এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার দুলালপুর-বেজুড়া সড়কের শ্মশানখোলা ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত নুরুল ইসলাম ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের  ব্রাহ্মনপাড়া পূর্ব পাড়া এলাকার  সুরুজ মিয়ার ছেলে। তিনি পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছেশুক্রবার ১০ এপ্রিল  বিকেলে নুরুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে দুলালপুর বাজার থেকে বেজুড়া এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি শ্মশানখোলা ব্রীজের ওপর উঠলে হঠাৎ একটি ছাগল সামনে চলে আসে। ছাগলটিকে বাঁচাতে গিয়ে নুরুল ইসলাম সজোরে ব্রেক ধরলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

​নিহতের বড় ভাই নজরুল ইসলাম জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 

পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
​নুরুল ইসলামের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
​এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, "এ ধরনের কোনো দুর্ঘটনার খবর এখন পর্যন্ত থানায় কেউ জানায়নি। তবে আমরা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।"

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত