কুমিল্লার মুরাদনগরে এক নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও তার সহকর্মীকে মারধরের ঘটনা ও ঘটনার ভিডিও ধারণ করার অভিযোগে রিফাত নামের এক কিশোরকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।
শনিবার বিকালে মুরাদনগর উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিফাত (২২) মুরাদনগর সদর ইউনিয়নের কলেজ পাড়ার মো: রফিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের সামনে এক নারী উদ্যোক্তা ও তার সঙ্গে থাকা ডেলিভারি ম্যানের সঙ্গে কয়েকজন কিশোরের কথাকাটাকাটির ঘটনা ঘটে। ঘটনার একপর্যায়ে হাতাহাতি, টানাহেঁচড়া এবং শ্লীলতাহানির মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযুক্তরা ঘটনাটির ভিডিও ধারণ করে, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে নারী উদ্যোক্তা মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান পরিচালনা করে রিফাতকে গ্রেফতার করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন