ঢাকা   শনিবার, ১১ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

কুমিল্লায় পায়ূপথে করে ১২শত পিছ ইয়াবা পাচারের সময় আটক এক

কুমিল্লা হাইওয়ে ক্রসিং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১১ এপ্রিল শনিবার ভোরে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের আলেখার চর এলাকায় এক ব্যক্তিকে আটকে  তল্লাশি চালিয়ে চার্জ করলে সে জানায় পায়ূপথে ১২শত পিছ ইয়াবা নিয়ে গন্তব্যে যাচ্ছিল।

ময়নামতি ক্রসিং হাইওয়ে পুলিশ সূত্র জানায়  গোপন সংবাদের ভিত্তিতে ১১ এপ্রিল ভোর ৪টায় কুমিল্ল আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় চক্ষু হাসপাতালের সামনে  অভিযান চালানো হয়। এসময়   ঢাকামুখী লেনে সন্দেহ জনকভাবে ঘোরাঘুরি করা এক ব্যক্তিকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম জানান আব্দুল হাকিম (৪০)। তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফে। কথাবার্তায় অসংলগ্নতা ও আচরণে অস্বাভাবিকতা দেখে তাকে পুলিশ হেফাজতে নিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে চাপ প্রয়োগে বেরিয়ে আসে ভয়ংকর সত্য—তার শরীরের ভেতরেই লুকানো রয়েছে বিপুল পরিমাণ ইয়াবা!

পরবর্তীতে ঘটনাস্থলের পাশের একটি টয়লেটে নিয়ে যাওয়া হলে, উপস্থিত সাক্ষীদের সামনে অভিযুক্ত নিজ হাতে বের করেন পলিথিনে মোড়ানো কসটেপ দিয়ে সিল করা ২৪টি গোলাকার প্যাকেট। প্রতিটি প্যাকেটে ছিল

৫০টি করে ইয়াবা ট্যাবলেট। মোট উদ্ধার করা হয় ১২০০ পিস ইয়াবা।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মমিন জানান, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অমানবিক কৌশলে নিজের দেহের ভেতরে লুকিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন হাকিম। বিভিন্ন বাস পরিবর্তন করে কুমিল্লা পর্যন্ত এসে আবার অন্য বাসে ওঠার অপেক্ষায় ছিলেন তিনি। তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

কুমিল্লায় পায়ূপথে করে ১২শত পিছ ইয়াবা পাচারের সময় আটক এক

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত