ঢাকা   শনিবার, ১১ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

লাকসামের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

লাকসামের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

লাকসামের গন্ডামারায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার দৌলতগঞ্জ এতিমখানা মাদ্রাসার সামনের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- গন্ডামারা গ্রামের মোঃ খোকনের ছেলে মোঃ আফরান হোসেন আরাফাত (৭) ও একই গ্রামের দ্বীন মোহাম্মদ ইসলামের ছেলে মোঃ ইয়াছিন (৫)।

 লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় পাশাপাশি বাড়ির ২ শিশু খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। দুপুরে এতিমখানা মাদ্রাসার এক শিক্ষক অজু করতে এসে দুজনের মৃতদেহ ভাসতে দেখে। 

পরে হইচই পড়লে নিহত দুই শিশুর পরিবারের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। 

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

লাকসামের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

লাকসামের গন্ডামারায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার দৌলতগঞ্জ এতিমখানা মাদ্রাসার সামনের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- গন্ডামারা গ্রামের মোঃ খোকনের ছেলে মোঃ আফরান হোসেন আরাফাত (৭) ও একই গ্রামের দ্বীন মোহাম্মদ ইসলামের ছেলে মোঃ ইয়াছিন (৫)।

 লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় পাশাপাশি বাড়ির ২ শিশু খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। দুপুরে এতিমখানা মাদ্রাসার এক শিক্ষক অজু করতে এসে দুজনের মৃতদেহ ভাসতে দেখে। 

পরে হইচই পড়লে নিহত দুই শিশুর পরিবারের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। 

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত