ঝিনাইদহের কালীগঞ্জে দুই বাসের মাঝে চাপায় পড়ে উসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩ টা ৪৫ মিনিটের দিকে শহরের মেইন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত উসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী জানায়, উসমান শহরের মেইন বাসস্ট্যান্ড বিভিন্ন গাড়িতে বিভিন্ন পণ্য ফেরি করে বিক্রি করতো। বিকেলে মেইন বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা শাপলা পরিবহনের বাস হাজী ডিলাক্স নাম্বার ১৪-৮৪০২ শাপলা পরিবহনের আরেকটি বাস অধরা নাম্বার ০৪-০৭২৯ পাশ দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকেবাস আসলে সে মাঝখানে আটকে পড়ে।
এ সময় সে চিৎকার দিলেও দুই বাস আগে যাওয়া নিয়ে পাল্লা দিতে থাকে। পরে দুই বাসের মাঝে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল নাঈম লাজুক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি বুকে ও মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছিলেন এবং প্রচুর পরিমাণ নাক দিয়ে রক্ত বের হয়েছে ।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন