ঢাকা   রোববার, ১২ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে রোববার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রাচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকর, নায়েবে আমির আব্দুল আলিম, সেক্রেটারী আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় কার্যকর না হওয়া গণতন্ত্রের জন্য হতাশাজনক উল্লেখ করে বক্তারা এসব দাবি বাস্তবায়নের দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ১২ এপ্রিল ২০২৬

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে রোববার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রাচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকর, নায়েবে আমির আব্দুল আলিম, সেক্রেটারী আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় কার্যকর না হওয়া গণতন্ত্রের জন্য হতাশাজনক উল্লেখ করে বক্তারা এসব দাবি বাস্তবায়নের দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত