ঢাকা   রোববার, ১২ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

শাহরাস্তিতে অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীর দন্ড

চাঁদপুরের শাহরাস্তিতে লাইসেন্স না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

জানা যায়, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয় করা, লাইসেন্স না থাকা এবং মূল্য তালিকা না থাকার অপরাধে আব্দুস সোবহান নামে জ্বালানি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ওই সময় উক্ত প্রতিষ্ঠান হতে উদ্ধারকৃত আনুমানিক ১শ ৩০ লিটার অকটেন যা অন্য একটি কাপড়ের দোকানে লুকানো ছিল, সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়। অভিযুক্ত ব্যক্তি পুনরায় এ ধরণের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও খিলা পুলিশ ফাঁড়ির একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ১২ এপ্রিল ২০২৬

শাহরাস্তিতে অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীর দন্ড

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে লাইসেন্স না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

জানা যায়, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয় করা, লাইসেন্স না থাকা এবং মূল্য তালিকা না থাকার অপরাধে আব্দুস সোবহান নামে জ্বালানি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ওই সময় উক্ত প্রতিষ্ঠান হতে উদ্ধারকৃত আনুমানিক ১শ ৩০ লিটার অকটেন যা অন্য একটি কাপড়ের দোকানে লুকানো ছিল, সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়। অভিযুক্ত ব্যক্তি পুনরায় এ ধরণের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও খিলা পুলিশ ফাঁড়ির একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত