ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

শাহরাস্তিতে বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সত্তারের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ, সন্ত্রাসী হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একাধিক ভুক্তভোগী। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় শাহরাস্তি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ভুক্তভোগীরা এ সংবাদ সম্মেলন করেন।

ভুক্তভোগী বিজয়পুর গ্রামের মোঃ আব্দুল মালেক বলেন, ২০১১ সালে আব্দুস সাত্তার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য তার কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন। নির্বাচনের পর ৩  মাসের মধ্যে টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতির দীর্ঘ সময় অতিবাহিত হলেও টাকা ফেরত দেননি। বরং বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

অপর ভুক্তভোগী নাহারা গ্রামের মোশাররফ হোসেন বলেন, আমার বোনের কাছ থেকে ৬ শতাংশ জমি ক্রয়ের উদ্দেশ্যে ২ লাখ ৯০ হাজার টাকা বায়না করি। বায়নার পর জমি রেজিস্ট্রি কিংবা বুঝিয়ে না দিয়ে টালবাহানা শুরু করে আমার বোন। বিষয়টি সমাধানের জন্য ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সত্তার এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহজাহানের দ্বারস্থ হলে তারা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। দীর্ঘ দিন সমাধান না করে তারাও টালবাহানা শুরু করে। পাল্টা আমার ওপর হামলা চালায়। এরপর থেকে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি

ভুক্তভোগী নাহারা গ্রামের বিধবা শাহিন বেগম বলেন, আমার স্বামীর মৃত্যুর পর তার ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি আত্মীয়রা দখল করে রাখে। এ সমস্যা সমাধানের জন্য ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তারের কাছে যাই। তিনি নিষ্পত্তির আশ্বাস দিয়ে আমার কাছ থেকে ৩০ হাজার টাকা নেন। আজ পর্যন্ত সমাধান না করে উল্টো টাকা ফেরৎ চাওয়ায় আমাকে হুমকি দিচ্ছে। 

ভুক্তভোগীরা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা বিএনপি, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেও দৃশ্যমান কোনো প্রতিকার পায়নি। সংবাদ সম্মেলনের মাধ্যমে শালিসের নামে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক আব্দুস সাত্তারের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যাবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। 

প্রসঙ্গত, অভিযুক্ত বিএনপি নেতা আব্দুস সাত্তার রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান থাকাকালীন তাহার বিরুদ্ধে (১৩ এপ্রিল, ২০১৬ খ্রিঃ) দুর্নীতি ও অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) মোতাবেক তাকে বরখাস্ত করা হয়েছিলো।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শাহরাস্তিতে বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত