ঢাকা   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

লাকসামে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২

লাকসামে  মাদক কারবারি সহ গ্রেপ্তার ২

কুমিল্লার লাকসামে শীর্ষ মাদক কারবারি ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। লাকসাম থানা পুলিশ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পৌরসভার কোমারডোগা এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদন্ড ও  নগদ ১০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

পুলিশের খাতায় শীর্ষ মাদক কারবারি ওমর ফারুক (২৫) লাকসাম পৌরসভার কোমারডোগা বাশার সর্দার বাড়ীর আবুল বাশার সর্দারের ছেলে। পুলিশ জানায়, ফারুকের বিরুদ্ধে ২টি মাদক মামলা ও ১টি চুরির মামলা রয়েছে। এছাড়াও লাকসাম থানায় ২টি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারকালে সে কাদামাটি মাড়িয়ে পালানোর চেষ্টা করে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ ওসি মাকসুদ আহম্মেদ জানান, শীর্ষ এ মাদক কারবারিকে অনেকদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি  টিম অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ গ্রেপ্তারকালে মাদকদ্রব্য রাখার অপরাধে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও  নগদ ১০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। 

অপরদিকে, উপজেলার বিজরা এলাকায় পৃথক আরেকটি অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ হারুনুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মোঃ হারুনুর রশিদকে (৪৫) উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বিজরা এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

লাকসামে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লার লাকসামে শীর্ষ মাদক কারবারি ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। লাকসাম থানা পুলিশ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পৌরসভার কোমারডোগা এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদন্ড ও  নগদ ১০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

পুলিশের খাতায় শীর্ষ মাদক কারবারি ওমর ফারুক (২৫) লাকসাম পৌরসভার কোমারডোগা বাশার সর্দার বাড়ীর আবুল বাশার সর্দারের ছেলে। পুলিশ জানায়, ফারুকের বিরুদ্ধে ২টি মাদক মামলা ও ১টি চুরির মামলা রয়েছে। এছাড়াও লাকসাম থানায় ২টি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারকালে সে কাদামাটি মাড়িয়ে পালানোর চেষ্টা করে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ ওসি মাকসুদ আহম্মেদ জানান, শীর্ষ এ মাদক কারবারিকে অনেকদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি  টিম অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ গ্রেপ্তারকালে মাদকদ্রব্য রাখার অপরাধে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও  নগদ ১০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। 

অপরদিকে, উপজেলার বিজরা এলাকায় পৃথক আরেকটি অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ হারুনুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মোঃ হারুনুর রশিদকে (৪৫) উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বিজরা এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত