জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহন খাতে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে, তবে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠক শেষে মন্ত্রী এ ঘোষণা দেন।
নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রুটসহ আন্তঃজেলা পরিবহনেও প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি কার্যকর হবে।
মন্ত্রী জানান, এই নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হচ্ছে এবং এটি শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়ায় কোনো পরিবর্তন আনা হয়নি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমে গেলে বাস ভাড়াও পুনরায় সমন্বয় করা হবে। তবে আপাতত রেলওয়ের ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এতে প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বৃদ্ধি পায়। এর আগে সর্বশেষ ২০২২ সালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া সমন্বয় করা হয়েছিল।
নতুন ভাড়া কার্যকরের ফলে যাত্রীদের ব্যয় কিছুটা বাড়লেও, পরিবহন মালিকদের মতে এটি পরিচালন ব্যয় সামাল দিতে সহায়ক হবে। তবে সাধারণ যাত্রীদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন