ঢাকা   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

বাগেরহাটে বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু

বাগেরহাটে বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু

বাগেরহাটে বজ্রপাতে রবিন হাওলাদার (৫৩) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সরকারডাঙ্গা গ্রামের মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

রবিন হাওলাদার সরকারডাঙ্গা গ্রামের জগদীশ হাওলাদারের ছেলে। তার এক স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

স্থানীয় গ্রাম পুলিশ তরুণ সরকার জানান, ঝড় বৃষ্টি কিছুটা কমার পরে রবিন হাওলাদার গরু আনতে মাঠে গিয়েছিলেন। সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে।

বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, সরকারডাঙ্গা গ্রামে বজ্রপাতে রবিন হাওলাদার নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বাগেরহাটে বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

বাগেরহাটে বজ্রপাতে রবিন হাওলাদার (৫৩) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সরকারডাঙ্গা গ্রামের মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

রবিন হাওলাদার সরকারডাঙ্গা গ্রামের জগদীশ হাওলাদারের ছেলে। তার এক স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

স্থানীয় গ্রাম পুলিশ তরুণ সরকার জানান, ঝড় বৃষ্টি কিছুটা কমার পরে রবিন হাওলাদার গরু আনতে মাঠে গিয়েছিলেন। সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে।

বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, সরকারডাঙ্গা গ্রামে বজ্রপাতে রবিন হাওলাদার নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত