মঙ্গলবার ১২ মে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার সদর উপজেলার বড় বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে আনুমানিক ০৫ (পাঁচ) কেজি নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
অভিযানকালে নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স বাশার স্টোরকে ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়। নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য অন্যান্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সচেতনতার জন্য দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
নীলফামারী পুলিশ বিভাগের একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন বলেন, পরিবেশকে পলিথিন দূষণ মুক্ত রাখতে এই অভিযান চলমান থাকবে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন