যতবারই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, ততবারই কুমিল্লার উন্নয়নে কাজ করেছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন।
আগামী জাতীয় বাজেটে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ও তিনি জানান।
কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যতবারই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, ততবারই কুমিল্লার উন্নয়নে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কুমিল্লায় ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরে বেগম খালেদা জিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও হাসপাতাল বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। বর্তমান সরকারও সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমরা আশাবাদী। অচিরেই কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে বলে আশা করছি।
মন্ত্রী কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলে ধরে বলেন, কুমিল্লা কৃষিনির্ভর এলাকা। এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন সময়ের দাবি। ইতোমধ্যে মাত্র তিন মাসের মধ্যে কুমিল্লার জন্য উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস হয়েছে এবং ওয়াসা গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়ন হলে পরিকল্পিতভাবে মহানগর এলাকার উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া হবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামান আমির এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন