প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অতিক্রম করার সময় গাড়ি থামিয়ে কুমিল্লা - ৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আতিকুল আলম শাওন এর মাথায় হাত বুলিয়ে শান্তনা দিতে দেখা যায় ।
শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে চান্দিনার ইলিয়টগঞ্জ, কুটুম্বপুর, পালকি সিনেমা হলের সামনে, চান্দিনা বাস স্টেশন ও উপজেলা গেইট এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অন্তত দশ সহস্রাধিক নেতা-কর্মী অবস্থান নেয়।
চান্দিনায় অবস্থান নেয়া নেতা-কর্মীদের হাতে ব্যানার, ফ্যাস্টুনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন এর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান নেতা-কর্মীরা।
বেলা ১১টা ৩৫ মিনিটে মহাসড়কের চান্দিনা অংশ অতিক্রম করার সময় উপজেলা গেইট এলাকায় জনস্রোতে প্রধানমন্ত্রীর বহনকারী গাড়ির গতি কমে যায়। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ির দরজা খুলে স্বতন্ত্র সংসদ সদস্য আতিকুল আলম শাওন এর মাথায় হাত বুলিয়ে শান্তনা দিতে দেখা গেছে। ওই ভিডিও মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
চান্দিনা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া জানান- আমাদেরকে দল থেকে বহিষ্কার করলেও আমরা বিএনপি’র আদর্শ ছেড়ে কখনও যাবো না। আজ প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে দরজা খুলে আমাদের নেতাকে কাছে টেনে নিয়ে তাকে দোয়া করেছেন এটাও আমাদের কাছে বড় প্রাপ্তি। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শীঘ্রই নির্বাচনী কালীন তার সিদ্ধান্ত পরিবর্তন করে আমাদের নেতা আতিকুল আলম এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করবেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আতিকুল আলম শাওন স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। তাই প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি আতিকুল আলম এর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন