প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে কুমিল্লা হয়ে চাঁদপুর সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণের প্রাক্কালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের লাকসাম মুদাফরগঞ্জ বাজারে লাকসাম উপজেলা-পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
এখানে নির্ধারিত কোন সফরসূচী না থাকলেও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আবুল কালামের প্রচেষ্টা ও অনুরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান লাকসামের ওই পথসভায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
এরপর তারেক রহমান চাঁদপুর সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে বরুড়া উপজেলায় আয়োজিত পথসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত পুরো মহাসড়কজুড়ে উৎসুক মানুষের ভিড় ও উচ্ছ্বাস দেখা গেছে। ওই সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে উচ্ছাসে মেতে উঠে দলীয় ও সাধারণ মানুষ কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি তুলে স্লোগান দেন।
একইভাবে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে বিজয়পুর ও লালমাই সড়কের দুইপাশে এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে লাকসাম উপজেলার বিজরা থেকে মুদাফরগঞ্জ বাজার পথসভাস্থল পর্যন্ত সড়কের দুইপাশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিজরা ও মুদাফরগঞ্জে উপস্থিত নেতাকর্মী ও উচ্ছসিত জনতা কুমিল্লা বিভাগ ও লাকসামকে জেলা ঘোষণার দাবি জানান।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদেরও মাঠে সক্রিয় দেখা গেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে পুরো কুমিল্লা জেলা জুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এতে যেন কুমিল্লায় আনন্দের বন্যা বয়ে গেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন