মুক্তির লড়াই

সারাদেশ

বাস থামিয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

চাঁদপুর সফরের পথে কুমিল্লার মুরাদনগরের ইলিয়টগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের দেখে বাস থামিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শনিবার (১৬ মে) খাল পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। যাত্রাপথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক প্রধানমন্ত্রীর গাড়ি বহরকে স্বাগত জানাতে অবস্থান নেন।

বেলা প্রায় ১১টার দিকে প্রধানমন্ত্রীর গাড়ি বহর ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে মহাসড়কের দু’পাশে হাজারো নেতাকর্মীর উপস্থিতি নজরে আসে। এসময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক জনসমাগম দেখে প্রধানমন্ত্রী তার বহনকারী বাস থামান। পরে তিনি ধর্মমন্ত্রী কায়কোবাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর বাস থামিয়ে কুশল বিনিময়ের দৃশ্য মুহূর্তেই উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি করে। পরে ধর্মমন্ত্রী কায়কোবাদ নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। স্লোগান, করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো ইলিয়টগঞ্জ মহাসড়ক এলাকা।

প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে তার বহনকারী বাসের চারপাশে ভিড় করেন হাজারো মানুষ। এসময় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ছিল বাড়তি উৎসাহ-উদ্দীপনা।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর এত বড় রাজনৈতিক উপস্থিতিতে এলাকায় নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ জাগিয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৬ মে ২০২৬

বাস থামিয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই