মুক্তির লড়াই

সারাদেশ

শেরপুরে 'ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

"অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

​বুধবার ২০ মে সকাল ১১ টায় শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এবং বিশেষ অতিথি শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

​পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত  উপ-সহকারী পরিচালক  মোঃ নাছিম উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

এসময় বক্তারা, যেকোনো দুর্যোগ ও সংকটে ফায়ার ফাইটারদের সাহসিকতা, দ্রুত সাড়া প্রদান এবং অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও যেকোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে যেকোনো দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কমিয়ে আনা সম্ভব।

​আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের আধুনিক উদ্ধারকারী ও অগ্নি-নির্বাপণ সরঞ্জামাদির প্রদর্শনী পরিদর্শন করেন পুলিশ সুপার। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি চৌকস ও দক্ষ দল দুর্যোগ মোকাবিলায় তাদের সক্ষমতা ও একটি আকর্ষণীয় মহড়া প্রদর্শন করেন।

অনুষ্ঠানে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. জামিল আহমেদ সহ ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শেরপুর জেলার সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

শেরপুরে 'ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই