কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের ৩ ইউপি সদস্য সহ ৪ জন কে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। ঘটনাটি বুধবার বিকেলে উপজেলার খোশবাস এলাকায় ঘটেছে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, খোশবাস গ্রামে মোঃ শাহিন নামের এক যুবক জালিয়াতি করে নিজে ইউনিয়নের তিন মেম্বারের পরামর্শে কার্ড ছাপিয়ে সরকারের ভিজিএফ চাউল বিতরণ কে প্রশ্ন বৃদ্ধ করতে অপকৌশলর আশ্রয় নিয়েছিল।
১৯ মে ২৬ ইং বরুড়া উপজেলার ৩নং খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণে নিয়ে প্রথমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ অনুষ্ঠানে প্রায় শতাধিক কার্ডধারী চাল না পেয়েই ফিরে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন বিএনপি নেতারা ও স্থানীয় জনগণ বিষয়টি কঠোর ভাবে তদন্ত করে দেখেন, খোশবাস ইউনিয়ন পরিষদের তিন মেম্বার খোশবাস গ্রামের শাহিন এর মাধ্যমে অতিরিক্ত কার্ড ছাপিয়ে সাধারণ মানুষদের মধ্যে বিতরণ করায় চাউলের ঘাটতি দেখা দেয়। এ ঘটনায় যারা সঠিক ভাবে কার্ড পেয়েছিল তারা এই চাউল পাওয়া থেকে বঞ্চিত হয়।
এ ঘটনার প্রেক্ষিতে ৬ নং ওয়ার্ড মেম্বার মনিরুজ্জামান মনির, ৭নং ওয়ার্ড এর মেম্বার দেলোয়ার হোসেন এবং, ৫নং ওয়ার্ড এর মেম্বার মোস্তফার বিরুদ্ধে
এদের বিরুদ্ধে প্রতারণার মামলা করার দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল করেন।
এ বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে তাদের নিয়ে এসেছে। এখন থানায় আটক আছে। এ বিষয় পরিবর্তীতে বিস্তারিত বলা যাবে।
ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আয়েত আলী বলেন, তারা দুইশো এর উপরে কার্ড ভূয়া ছাপিয়ে বিতরণ করেছে। তারা স্বীকার করেছে। এখন তারা থানায় আছে। আমি ইউএনও স্যারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন