দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে।
গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি ৩১ লক্ষ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯৬ কেজি মাছ, ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ বাদগা চিংড়ি রেণু ৪৯০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এসময় নদী থেকে ১৭৯টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০৪ (একশত চার) টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ২ (দুই) টি ড্রেজার জব্দ করা হয়।
সাত দিনব্যাপী এই অভিযানে ৩০২ (দুইশত চৌষট্টি) জন আসামী গ্রেফতার করা হয় এবং ৬৩(তিষট্টি)টি মৎস্য আইন, ১৩(তেরো)টি বেপরোয়া গতি আইন, ১(এক)টি বালুমহাল এবং ১(এক)টি মাদক, ১১(এগারো) টি অপমৃত্যু, ১(এক) টি ডাকাতি, ১(এক)টি অপহরণ, ১(এক) টি চাঁদাবাজি, ১(এক)টি বিশেষ ক্ষমতা আইন ও ৩(তিন) টি হত্যা মামলাসহ মোট ৯৬ (ছিয়ানব্বই)টি মামলা দায়ের করা হয় এবং ১৭(সতেরো)টি মৃতদেহ উদ্ধার করা হয়।
জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন