মুক্তির লড়াই

সারাদেশ

ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, সোনারগাঁয়ে ৮ কিমি যানজটে জনদুর্ভোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে -এ বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকার শ্রমিকরা মহাসড়কে নেমে এ আন্দোলন শুরু করলে মেঘনা টোল প্লাজা থেকে মদনপুর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঈদে ঘরমুখো হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর নারী-পুরুষ শ্রমিকরা একযোগে মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে আটকা পড়ে দূরপাল্লার বাস, ব্যক্তিগত যানবাহন, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সও। ভোগান্তিতে পড়েন শিশু ও বৃদ্ধ যাত্রীরাও।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, সরকার ঈদের আগে শ্রমিকদের ২০ দিনের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশনা দিলেও কারখানা কর্তৃপক্ষ তা মানেনি। তাদের দাবি, প্রায় ২৫ হাজার টাকা পাওনার বিপরীতে মাত্র ৬ হাজার টাকা পরিশোধ করা হয়েছে এবং বাকি অর্থ ঈদের পর দেওয়ার কথা জানানো হয়েছে।

এক নারী শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঈদের আগে পরিবার নিয়ে বাজার করব কীভাবে? বাচ্চাদের নতুন কাপড় কিনব কী দিয়ে? বাধ্য হয়েই আমরা রাস্তায় নেমেছি।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁও পুলিশ স্টেশন-এর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক ছাড়ার অনুরোধ জানায়। তবে বকেয়া বেতন ও বোনাস পরিশোধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।

চৈতী গার্মেন্টসের ম্যানেজার মিজানুর রহমান মিজানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কাঁচপুর হাইওয়ে পুলিশ স্টেশন এর ওসি শামীম শেখ জানান, মহাসড়ক অবরোধের কারণে মেঘনা টোল প্লাজা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, সোনারগাঁয়ে ৮ কিমি যানজটে জনদুর্ভোগ

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে -এ বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকার শ্রমিকরা মহাসড়কে নেমে এ আন্দোলন শুরু করলে মেঘনা টোল প্লাজা থেকে মদনপুর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঈদে ঘরমুখো হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর নারী-পুরুষ শ্রমিকরা একযোগে মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে আটকা পড়ে দূরপাল্লার বাস, ব্যক্তিগত যানবাহন, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সও। ভোগান্তিতে পড়েন শিশু ও বৃদ্ধ যাত্রীরাও।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, সরকার ঈদের আগে শ্রমিকদের ২০ দিনের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশনা দিলেও কারখানা কর্তৃপক্ষ তা মানেনি। তাদের দাবি, প্রায় ২৫ হাজার টাকা পাওনার বিপরীতে মাত্র ৬ হাজার টাকা পরিশোধ করা হয়েছে এবং বাকি অর্থ ঈদের পর দেওয়ার কথা জানানো হয়েছে।

এক নারী শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঈদের আগে পরিবার নিয়ে বাজার করব কীভাবে? বাচ্চাদের নতুন কাপড় কিনব কী দিয়ে? বাধ্য হয়েই আমরা রাস্তায় নেমেছি।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁও পুলিশ স্টেশন-এর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক ছাড়ার অনুরোধ জানায়। তবে বকেয়া বেতন ও বোনাস পরিশোধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।

চৈতী গার্মেন্টসের ম্যানেজার মিজানুর রহমান মিজানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কাঁচপুর হাইওয়ে পুলিশ স্টেশন এর ওসি শামীম শেখ জানান, মহাসড়ক অবরোধের কারণে মেঘনা টোল প্লাজা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই