মুক্তির লড়াই

সারাদেশ

বরুড়ায় কবি সবুজ হোসেনের উপর হামলার অভিযোগ

কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা বাজার এলাকায় কবি সবুজ হোসেনের উপর হামলা ও তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সোমবার আড্ডা গরুর বাজারে যান সবুজ হোসেন। এ সময় পশ্চিম আড্ডা গ্রামের ফারুক নামের এক ব্যক্তি তাকে জোরপূর্বক পুলিশের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় কয়েকজন ব্যক্তি বাধা দিলে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।

তবে অভিযোগ রয়েছে, ঘটনার পরদিন মঙ্গলবার আবারও আড্ডা বাজারে সবুজ হোসেনের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর করা হলে তিনি স্থানীয়দের সহায়তা চান। পরে বাজারের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন।

ভুক্তভোগী সবুজ হোসেন জানান,“সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমি বারবার হামলার শিকার হচ্ছি। স্থানীয় মানুষের সহযোগিতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি।”

কবি সবুজ হোসেন শৈশব থেকে কবিতা লিখে বরুড়ায় পরিচিতি লাভ করেছেন। তাঁর ৪টি একক কাব্যগ্রন্থ বেরিয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি একটি জাতীয় দৈনিক পত্রিকা সাংবাদিকতা করেন বলে জানান। এছাড়া তার এস এন অনলাইন টিভি নামে একটি পেইজে রয়েছে।

হামলাকারী ফারুক হোসেন এর ফোনে কয়েকবার ফোন দেওয়ার পর তাকে কোন ভাবে সংযোগে পাওয়া যায়নি বলে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে। স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বরুড়ায় কবি সবুজ হোসেনের উপর হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই