ঘুম ভাঙতেই রাজধানীতে শোকের ছায়া— মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্যঘেরা এই মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই হাসপাতালে ছুটে যায় থানা পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে যান ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।
বুধবার (২৭ মে) সকালে তিনি জানান, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হাসপাতালজুড়ে বিরাজ করছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন