নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ফল উৎসব হামলা ও ভাঙচুরের ঘটনায় পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, দুর্বৃত্তদের হামলায় উৎসবের প্যান্ডেল একাধিকবার ভেঙে ফেলা হয়েছে এবং নেতাকর্মীরা আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, রূপগঞ্জে এনসিপির উদ্যোগে শনিবার একটি ফল উৎসব আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে শুক্রবার রাতে প্রথম দফায় নির্মিত প্যান্ডেল ভেঙে দেওয়া হয়। পরে শনিবার সকালে পুনরায় স্টেজ ও প্যান্ডেল নির্মাণের কাজ শুরু হলে আবারও হামলার ঘটনা ঘটে। এ সময় মাইকসহ বিভিন্ন সরঞ্জাম ছিনতাই করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
তার দাবি, হামলার সময় দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে কয়েকজন রক্তাক্ত হয়েছেন।
ঘটনার নিন্দা জানিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
এনসিপির এই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক কর্মসূচিতে বাধা প্রদানকারী দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণে রাখতে এবং সহিংসতার সংস্কৃতি রোধে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
তবে এ ঘটনায় অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন