কিশোরগঞ্জ অঞ্চলাধীন ধোবাজাইল নৌ-পুলিশ ফাঁড়ির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গতকাল ০৬ জুন শনিবার ভোর আনুমানিক ০৫:২০ ঘটিকায় ধোবাজাইল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি)-এর নেতৃত্বে ফাঁড়ির পার্শ্ববর্তী নদী পারাপারের ঘাট এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন. শহিদ মিয়া (৪৯) ও মো: আবু সুফিয়ান (২৭)।
নৌ-পুলিশ জানায়, গোপন সূত্রে খবর আসে যে একটি বড় মাদকের চালান নদী পারাপারের ঘাট দিয়ে পাচার করা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে ধোবাজাইল নৌ-পুলিশ ফাঁড়ির আইসির নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয়। পরবর্তীতে সন্দেহভাজন উক্ত দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৩০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয় এবং তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ধৃত আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নৌ-পুলিশের এই চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন