মুক্তির লড়াই

জাতীয়

হামে শিশু মৃত্যুর দায়: ড. ইউনূস ও নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

দেশে চলমান হামের প্রকোপে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা এবং আশঙ্কাজনক হারে শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (৮ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি করেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

মামলায় ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন— সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. আবু জাফর। মামলার আরজিতে বাদী অভিযোগ করেন, দেশে হামের টিকা সংকট মোকাবিলায় চরম উদাসীনতা এবং চিকিৎসা ব্যবস্থাপনায় নজিরবিহীন ব্যর্থতার কারণেই শত শত শিশুর অকাল মৃত্যু ঘটেছে। প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তাদের দায়িত্বে অবহেলাই এই মানবিক বিপর্যয়ের প্রধান কারণ।

এর আগে গত ২০ মে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল (ইউনিসেফ) বাংলাদেশে হামের টিকা পরিস্থিতি নিয়ে একটি জরুরি সংবাদ সম্মেলন করে। সেখানে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, দেশে হামের টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত ১০ বার মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল এবং এ বিষয়ে ৫টি আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছিল। তবে টিকা ক্রয়ের জন্য অর্থের কোনো সংকট ছিল না; মূলত সরকারের নীতিগত সিদ্ধান্তহীনতা এবং ক্রয়সংক্রান্ত আমলাতান্ত্রিক জটিলতার কারণেই সময়মতো টিকা আনা সম্ভব হয়নি, যার খেসারত দিতে হচ্ছে শিশুদের।

প্রসঙ্গত, দেশে হামের প্রাদুর্ভাব বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে। সরকারি ও বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত দেশে হাম এবং হামজনিত বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে, যাদের বেশিরভাগই শিশু। আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী তদন্তের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেবেন বলে আদালত সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ০৮ জুন ২০২৬

হামে শিশু মৃত্যুর দায়: ড. ইউনূস ও নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই