মুক্তির লড়াই

সারাদেশ

আগুনের দগ্ধে বৃদ্ধের মৃত্যু তিনর দিনেও মামলা নেয়নি সৈয়দপুর থানা

প্রকাশ : ০৮ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আগুনের দগ্ধে বৃদ্ধের মৃত্যু তিনর দিনেও মামলা নেয়নি সৈয়দপুর থানা

নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল ছিটিয়ে আগুনে দগ্ধ এক বৃদ্ধের  মৃত্যুর তিন দিন পরও মামলা গ্রহণ না করার অভিযোগ তুলে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও ও সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

সোমবার ৮জুন বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার খাতামধুপুর ইউনিয়ন থেকে প্রায় সাত কিলোমিটার পথ অতিক্রম করে স্থানীয়রা লাশ নিয়ে শহরে প্রবেশ করেন। পরে তারা বিক্ষোভ মিছিল শেষে সৈয়দপুর থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এতে থানা এলাকার সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং সৈয়দপুর-নীলফামারীগামী শেরে বাংলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় দুই ঘণ্টা পর পুলিশ এজাহার গ্রহণ করে মামলা নথিভুক্ত করে। তবে এরপরও অবরোধ প্রত্যাহার না করায় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিক্ষোভকারীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজার অপসারণ এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। প্রায় তিন ঘণ্টা ধরে এ পরিস্থিতি বিরাজ করে।

জানা গেছে, গত বুধবার ভোর ৪টার দিকে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাচারীপাড়া এলাকায় আফাজ উদ্দিনের বড় ছেলে নুর হোসেনের নির্মাণাধীন বাড়িতে আগুন দেওয়া হয়। এতে ঘটনাক্রমে সেখানে থাকা আফাজ উদ্দিন দগ্ধ হন। পরে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে একই দিন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ০৮ জুন ২০২৬

আগুনের দগ্ধে বৃদ্ধের মৃত্যু তিনর দিনেও মামলা নেয়নি সৈয়দপুর থানা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল ছিটিয়ে আগুনে দগ্ধ এক বৃদ্ধের  মৃত্যুর তিন দিন পরও মামলা গ্রহণ না করার অভিযোগ তুলে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও ও সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

সোমবার ৮জুন বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার খাতামধুপুর ইউনিয়ন থেকে প্রায় সাত কিলোমিটার পথ অতিক্রম করে স্থানীয়রা লাশ নিয়ে শহরে প্রবেশ করেন। পরে তারা বিক্ষোভ মিছিল শেষে সৈয়দপুর থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এতে থানা এলাকার সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং সৈয়দপুর-নীলফামারীগামী শেরে বাংলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় দুই ঘণ্টা পর পুলিশ এজাহার গ্রহণ করে মামলা নথিভুক্ত করে। তবে এরপরও অবরোধ প্রত্যাহার না করায় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিক্ষোভকারীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজার অপসারণ এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। প্রায় তিন ঘণ্টা ধরে এ পরিস্থিতি বিরাজ করে।

জানা গেছে, গত বুধবার ভোর ৪টার দিকে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাচারীপাড়া এলাকায় আফাজ উদ্দিনের বড় ছেলে নুর হোসেনের নির্মাণাধীন বাড়িতে আগুন দেওয়া হয়। এতে ঘটনাক্রমে সেখানে থাকা আফাজ উদ্দিন দগ্ধ হন। পরে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে একই দিন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই