মুক্তির লড়াই

জাতীয়

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও প্রতিমন্ত্রী সাথে চীনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর-এর সঙ্গে মঙ্গলবার একটি চীনা প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। 

রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে আবাসন, অবকাঠামো উন্নয়ন, নগর পরিকল্পনা এবং নির্মাণ খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী বাংলাদেশের আবাসন ও গণপূর্ত খাতে চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং আধুনিক প্রযুক্তি ও টেকসই নির্মাণ ব্যবস্থায় চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার হলে আবাসন খাতের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

চীনা প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও আবাসন খাতে বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তারা ভবিষ্যতে যৌথ উদ্যোগে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১০ জুন ২০২৬

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও প্রতিমন্ত্রী সাথে চীনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর-এর সঙ্গে মঙ্গলবার একটি চীনা প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। 

রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে আবাসন, অবকাঠামো উন্নয়ন, নগর পরিকল্পনা এবং নির্মাণ খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী বাংলাদেশের আবাসন ও গণপূর্ত খাতে চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং আধুনিক প্রযুক্তি ও টেকসই নির্মাণ ব্যবস্থায় চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার হলে আবাসন খাতের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

চীনা প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও আবাসন খাতে বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তারা ভবিষ্যতে যৌথ উদ্যোগে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই