মুক্তির লড়াই

সারাদেশ

চোরাইকৃত মোটরসাইকেলসহ আ'লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল চুরির হোতা আব্দুস সালামকে চুরি হওয়া মোটরসাইকেলসহ আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (০৯ জুন) গভীর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় স্থানীয় শতাধিক লোকজন ও মোটরসাইকেলের মালিকসহ আ.লীগ নেতা ও দুওসুও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামকে অবরুদ্ধ করে রাখে। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আব্দুস সালামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মোটরসাইকেলের মালিক ফরহাদ জানান, আমার বাড়ী থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। পরে মোটরসাইকেল ফিরিয়ে দেওয়ার কথা বলে আব্দুস সালাম আমার কাছ থেকে ৩০ হাজার টাকা নেয়। পরে মোটরসাইকেলটি সে দিতে আসলে আমরা সকলে তাঁকে ধরে রাখি এবং থানা পুলিশকে খবর দিলে তাঁরা গিয়ে আব্দুস সালামকে থানায় নিয়ে যায়। সে (আব্দুস সালাম) ঠাকুরগাঁও জেলার শত শত মানুষের মোটরসাইকেল চুরি করে টাকার বিনিময়ে পরে ছেড়ে দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূক্তভোগী সোহেল রানা নামে অভিযোগ করেন। আমার গাড়ী হারাইছিল ৪৫ হাজার টাকা নিয়ে বের করে দিয়েছে আ.লী নেতা আব্দুস সালাম।

ভূক্তভোগী সাহেরুল ইসলাম নামে জানান, আমার কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার বাবদ ৫১ হাজার টাকা নেয়। 

ভূক্তভোগী শাহজাহান নামে আরেকজন জানান, গত ২ বছর আগে ৬৫ হাজার টাকা দিয়ে পালসার একটি গাড়ী উদ্ধার করেছি আব্দুস সালামের মাধ্যমে ।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় মোটরসাইকেল মালিক ফরহাদ হোসেন বাদী হয়ে আব্দুস সালামকে প্রধান আসামী করে আরও কয়েকজনের নামে এজাহারনামীয় নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। 

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গত রাতে মহিষমারী একটি বাশঝাড় থেকে একটি চোরাইকৃত মোটরসাইকেলসহ আব্দুস সালামকে স্থানীয় জনগণ অবরুদ্ধ করে রাখে আমাদের খবর দিলে থানা পুলিশ গিয়ে তাঁকে আটক করা হয়। আজ দুপুরে তাঁকে ঠাকুরগাঁও আলাদতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১০ জুন ২০২৬

চোরাইকৃত মোটরসাইকেলসহ আ'লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই