মুক্তির লড়াই

সারাদেশ

বরুড়া পৌরসদরের খালপাড়ে বেহাল রাস্তা, জনদুর্ভোগে ৫০ পরিবার

​কুমিল্লার বরুড়া পৌরসদরের জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘ দিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পৌরসদরের পুরনো মুক্তিযোদ্ধা ভবনের উত্তর পাশে এবং ব্রীজের পূর্ব দিকের এই খালপাড়ের রাস্তাটি এখন সাধারণ মানুষের জন্য এক মরণফাঁদ। সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের ক্ষমতা হারিয়েছে, যার ফলে প্রতিদিন স্থানীয় প্রায় ৫০টি পরিবারসহ সাধারণ স্কুল শিক্ষার্থী এবং অসুস্থ রোগী ও গর্ভবতী মায়েদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

​স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে বারবার এই রাস্তাটি সংস্কার ও খালপাড়ে রিটেইনিং ওয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষাকালে মাটি ধসে এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই দুর্গম ও জরাজীর্ণ রাস্তা দিয়েই তাদের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় কাজ ও জরুরি চিকিৎসাসেবার জন্য চলাচল করতে হয়।

​এলাকাবাসীর ভাষ্য, স্বাধীনতার দীর্ঘ ৫১-৫২ বছর পর বরুড়াবাসী একজন মন্ত্রী পেয়েছেন। বর্তমান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি মহোদয়ের কাছে তাদের আকুল আবেদন, তিনি যেন বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করেন। খালপাড়ে রিটেইনিং ওয়ালসহ রাস্তাটি চলাচলের উপযোগী করে নির্মাণ করলে এলাকার ৫০টি পরিবারসহ শিক্ষার্থী ও এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

​স্থানীয়রা প্রত্যাশা করছেন, জনবান্ধব মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি এই এলাকার মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ১২ জুন ২০২৬

বরুড়া পৌরসদরের খালপাড়ে বেহাল রাস্তা, জনদুর্ভোগে ৫০ পরিবার

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

​কুমিল্লার বরুড়া পৌরসদরের জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘ দিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পৌরসদরের পুরনো মুক্তিযোদ্ধা ভবনের উত্তর পাশে এবং ব্রীজের পূর্ব দিকের এই খালপাড়ের রাস্তাটি এখন সাধারণ মানুষের জন্য এক মরণফাঁদ। সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের ক্ষমতা হারিয়েছে, যার ফলে প্রতিদিন স্থানীয় প্রায় ৫০টি পরিবারসহ সাধারণ স্কুল শিক্ষার্থী এবং অসুস্থ রোগী ও গর্ভবতী মায়েদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

​স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে বারবার এই রাস্তাটি সংস্কার ও খালপাড়ে রিটেইনিং ওয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষাকালে মাটি ধসে এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই দুর্গম ও জরাজীর্ণ রাস্তা দিয়েই তাদের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় কাজ ও জরুরি চিকিৎসাসেবার জন্য চলাচল করতে হয়।

​এলাকাবাসীর ভাষ্য, স্বাধীনতার দীর্ঘ ৫১-৫২ বছর পর বরুড়াবাসী একজন মন্ত্রী পেয়েছেন। বর্তমান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি মহোদয়ের কাছে তাদের আকুল আবেদন, তিনি যেন বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করেন। খালপাড়ে রিটেইনিং ওয়ালসহ রাস্তাটি চলাচলের উপযোগী করে নির্মাণ করলে এলাকার ৫০টি পরিবারসহ শিক্ষার্থী ও এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

​স্থানীয়রা প্রত্যাশা করছেন, জনবান্ধব মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি এই এলাকার মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই