ভারতীয় পুশইনের নামে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানোর অপচেষ্টা ও দেশের সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট।
শুক্রবার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রাচত্তরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা জামায়াতের আমীর আলী আজম মো. আবুবকর এমপি, নায়েবে আমীর আব্দুল আলীম, সেক্রেটারি আব্দুল আওয়ালসহ উপজেলার নেতৃবৃন্দসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ভারত সীমান্ত দিয়ে অবৈধ ভাবে পুশইন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ করে বক্তারা, বাংলাদেশকে ঘিরে যেকোনো অপতৎপরতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে আরও কার্যকর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে পরামর্শ দেন।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন