মুক্তির লড়াই

সারাদেশ

শেরপুরে মধ্যবর্তী স্থানে ইউপি ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

শেরপুর জেলার  সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়ন পরিষদ ভবনের প্রস্তাবিত স্থান বাতিল করে ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার ১৪ জুন উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্থানীয় বাসিন্দা রহমত আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনসারুল্লাহ, সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন সোহাগ, শ্রমিক দলের নেতা আরমান মাসুদ, যুবদল নেতা মাহফুজুর রহমান, ইউপি সদস্য গোলাপ হোসেন এবং এনামুল কবির মানিকসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও নানা জটিলতার কারণে কাংশা ইউনিয়নে স্থায়ী পরিষদ ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। বিভিন্ন সময়ে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানরা নিজেদের সুবিধামতো স্থানে অস্থায়ী কার্যালয় স্থাপন করে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সম্প্রতি বর্তমান ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আয়নাপুর এলাকায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের প্রস্তাব পাঠিয়েছেন। তবে ওই স্থান থেকে ইউনিয়নের শেষ গ্রাম নওকুচির দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। ফলে সাধারণ মানুষের ভোগান্তির আশঙ্কা রয়েছে। তাই জনস্বার্থে ইউনিয়নের মধ্যবর্তী স্থানে পরিষদ ভবন নির্মাণের দাবি জানান বক্তারা।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ১৪ জুন ২০২৬

শেরপুরে মধ্যবর্তী স্থানে ইউপি ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

শেরপুর জেলার  সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়ন পরিষদ ভবনের প্রস্তাবিত স্থান বাতিল করে ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার ১৪ জুন উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্থানীয় বাসিন্দা রহমত আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনসারুল্লাহ, সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন সোহাগ, শ্রমিক দলের নেতা আরমান মাসুদ, যুবদল নেতা মাহফুজুর রহমান, ইউপি সদস্য গোলাপ হোসেন এবং এনামুল কবির মানিকসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও নানা জটিলতার কারণে কাংশা ইউনিয়নে স্থায়ী পরিষদ ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। বিভিন্ন সময়ে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানরা নিজেদের সুবিধামতো স্থানে অস্থায়ী কার্যালয় স্থাপন করে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সম্প্রতি বর্তমান ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আয়নাপুর এলাকায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের প্রস্তাব পাঠিয়েছেন। তবে ওই স্থান থেকে ইউনিয়নের শেষ গ্রাম নওকুচির দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। ফলে সাধারণ মানুষের ভোগান্তির আশঙ্কা রয়েছে। তাই জনস্বার্থে ইউনিয়নের মধ্যবর্তী স্থানে পরিষদ ভবন নির্মাণের দাবি জানান বক্তারা।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই