মুক্তির লড়াই

সারাদেশ

শাহরাস্তিতে খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তিতে ৪/৫ দিন বয়সী অজ্ঞাতনামা এক নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ জুন ২০২৬) বিকেলে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের পাড়ানগর মিজি বাড়ি এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। 

জানা যায়, ওই গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের স্ত্রী শাহনারা বেগম ও তার পুত্রবধূ শিরিনা বেগম বাড়ির পূর্ব পাশে নিজস্ব জমিতে কাজ করার সময় সংলগ্ন খালের মধ্যে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ ভাসতে দেখে। কৌতূহল বশত ব্যাগটি খালের পাড়ে এনে খুললে এর ভেতরে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ দিন বয়সী এক নবজাতক ছেলে শিশুর মরদেহ দেখতে পান। ওই সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে জড়ো হয় এবং নবজাতক শিশুটির লাশ প্রত্যক্ষ করে। পরে স্থানীয় গ্রাম পুলিশ কামাল হোসেন শাহরাস্তি থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, উদ্ধারকৃত নবজাতক ছেলে শিশুটির বয়স আনুমানিক ৪ থেকে ৫ দিন হবে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ১৫ জুন ২০২৬

শাহরাস্তিতে খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে ৪/৫ দিন বয়সী অজ্ঞাতনামা এক নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ জুন ২০২৬) বিকেলে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের পাড়ানগর মিজি বাড়ি এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। 

জানা যায়, ওই গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের স্ত্রী শাহনারা বেগম ও তার পুত্রবধূ শিরিনা বেগম বাড়ির পূর্ব পাশে নিজস্ব জমিতে কাজ করার সময় সংলগ্ন খালের মধ্যে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ ভাসতে দেখে। কৌতূহল বশত ব্যাগটি খালের পাড়ে এনে খুললে এর ভেতরে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ দিন বয়সী এক নবজাতক ছেলে শিশুর মরদেহ দেখতে পান। ওই সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে জড়ো হয় এবং নবজাতক শিশুটির লাশ প্রত্যক্ষ করে। পরে স্থানীয় গ্রাম পুলিশ কামাল হোসেন শাহরাস্তি থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, উদ্ধারকৃত নবজাতক ছেলে শিশুটির বয়স আনুমানিক ৪ থেকে ৫ দিন হবে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই