লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের, ফলিমারী গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দীনি (৭) বছর নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে আসছিলেন। জীবিত ফিরে পাওয়ার আশায় প্রহর গুনছিল শিশুটির পরিবার। তবে আজ (১৬ জুন) সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে, তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে, এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে, প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন