শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তুলতে বরগুনার পাথরঘাটায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) পাথরঘাটা কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী। এতে সহযোগিতা করে পাথরঘাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাথরঘাটা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ। সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (রুটিন দায়িত্ব) মো. মুনিরুল ইসলাম, কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহিদুল ইসলাম, সাংবাদিক ও পাথরঘাটা দুর্নীতি কর্তৃক কমিটির সদস্য জাকির হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তালুক চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং তাসলিমা মেমোরিয়াল একাডেমি রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। একই সঙ্গে তাসলিমা মেমোরিয়াল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মের মধ্যে সততা, নৈতিক মূল্যবোধ ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সচেতন, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন