চাঁদপুরের শাহরাস্তিতে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একই বাড়ির পঞ্চাশোর্ধ সম্পর্কীয় দাদা হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সন্ধ্যায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, ভুক্তভোগী কিশোরী (১৩) ও হুমায়ুন একই বাড়ির বাসিন্দা। ওই সুবাদে অভিযুক্তের ঘরে প্রায়শঃ যাতায়াত ছিলো কিশোরীর। যাতায়াতের সুযোগে অভিযুক্ত হুমায়ুন বিগত ২০২৫ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৮ মে পর্যন্ত বিভিন্ন সময়ে কৌশলে ভুক্তভোগীকে নিজের শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি প্রদান করে। ভয়ভীতির কারণে ভুক্তভোগী দীর্ঘদিন ঘটনাটি গোপন রাখে। পরবর্তীতে গত সোমবার (১৫ জুন ২০২৬) ভুক্তভোগীর শারীরিক পরিবর্তন ও অসুস্থতা লক্ষ্য করে তাকে চিকিৎসকের কাছে নেয়া হলে পরীক্ষায় প্রায় ২৬ সপ্তাহের গর্ভধারণের বিষয়টি জানা যায়। পরবর্তীতে পরিবারের লোকজনের জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী কিশোরী অভিযুক্ত হুমায়ুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংঘটিত নির্যাতনের বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করে। ঘটনা অবহিত হয়ে ভুক্তভোগীর মা শাহরাস্তি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার পর থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় থানার উপপরিদর্শক (এস আই) বেলায়েত উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স নাহারা মোল্লা বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত হুমায়ুন কবিরকে (৫৫) গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন