মুক্তির লড়াই

সারাদেশ

শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৭ জুন ২০২৬) চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী গ্রামে আটকের এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সিআর-১৭৫৩/২১ (কোতয়ালী) মামলার এনআই অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকে বর্ণিত ৭ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামী মামুন হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মামুন হোসেন উপজেলার চিতোষী এলাকার বাসিন্দা। সে ওই এলাকার ইমাম হোসেনের পুত্র। 

থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে তিনি আদালতের সাজা পরোয়ানাভুক্ত আসামী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১৭ জুন ২০২৬

শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৭ জুন ২০২৬) চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী গ্রামে আটকের এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সিআর-১৭৫৩/২১ (কোতয়ালী) মামলার এনআই অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকে বর্ণিত ৭ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামী মামুন হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মামুন হোসেন উপজেলার চিতোষী এলাকার বাসিন্দা। সে ওই এলাকার ইমাম হোসেনের পুত্র। 

থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে তিনি আদালতের সাজা পরোয়ানাভুক্ত আসামী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই