গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নীলফামারী জেলার তিস্তা ব্যারাজ এলাকা ও জলঢাকা উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে মন্ত্রীরা তিস্তা পাড়ের মানুষের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে পরিকল্পিত ও স্থায়ী বাঁধ নির্মাণ এবং নদীর নিয়মিত ড্রেজিং কার্যক্রম জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, টেকসই উন্নয়ন ও বন্যা ঝুঁকি কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
পরবর্তীতে তিস্তা অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান উন্নয়ন কার্যক্রম, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সুধীজন।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন