সাংবাদিকদের মানোন্নয়নে আগামী ২, ৩ ও ৪ জুলাই ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা ২০২৬ করা সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সাংবাদিক ও সুধী সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহবান কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টায় জেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং সংগঠনের ঐক্য ও কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ডাক্টার হাফেজ মোহাম্মদ সোহেল,
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি রমজান আলী সিকদার, আব্দুর রাজ্জাক ও আয়াজ রবি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, অর্থ সম্পাদক এম. হাসান, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন তানিয়া, নির্বাহী সদস্য নাছিমা আক্তার এবং টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ রমজান, রফিক সিরাজী, নুরুল আলম সিকদার, আইটি বিষয়ক সম্পাদক ইউছুপ আলী, রামু উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম, সেলিম উদ্দিন, পেকুয়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. জালাল, মহেশখালী প্রেসক্লাবের সদস্য মো. কাইছার হামিদ, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসাইন আশিকসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও দায়িত্ব বহুগুণে বেড়েছে। সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং গুজব প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের প্রেসক্লাবগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি হলে প্রান্তিক পর্যায়ের সাংবাদিকরা আরও শক্তিশালী ও দক্ষতার সঙ্গে পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন।
সভাপতির বক্তব্যে ফজলুল কাদের চৌধুরী বলেন, “সাংবাদিকতা সমাজের দর্পণ। সত্য ও বাস্তবতা তুলে ধরে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি পেশার মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন বলেন, “কক্সবাজার জেলা প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের অধিকার, কল্যাণ ও পেশাগত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধ থেকে সত্য ও ন্যায়ের পক্ষে ভূমিকা রাখতে হবে।”
প্রধান অতিথি ডা. সোহেল রানা বলেন, “একটি দায়িত্বশীল গণমাধ্যমই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে। তাই তথ্য যাচাই, পেশাগত সততা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিকদের কাজ করতে হবে।”
সভায় আগামী ২, ৩ ও ৪ জুলাই অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার সংরক্ষণ এবং কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন