মুক্তির লড়াই

সারাদেশ

মথুরেশপুরে বিএনপি অফিসে অগ্নিসংযোগ, উদ্ধার অবিস্ফোরিত দুই ককটেল

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুধলী এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে এলাকাবাসী বিএনপি কার্যালয়ে আগুন লাগানোর বিষয়টি দেখতে পেয়ে দলীয় নেতাকর্মীদের অবহিত করেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু অগ্নিসংযোগের ঘটনা নিশ্চিত করে জানান, “রাতের কোনো একসময় দুর্বৃত্তরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দেয়। সকালে এসে আমরা কার্যালয়ের ক্ষয়ক্ষতি দেখতে পাই। ঘটনাস্থলে দুটি অবিস্ফোরিত ককটেলও পড়ে থাকতে দেখা গেছে।”

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে অগ্নিসংযোগ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিএনপির নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ২০ জুন ২০২৬

মথুরেশপুরে বিএনপি অফিসে অগ্নিসংযোগ, উদ্ধার অবিস্ফোরিত দুই ককটেল

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুধলী এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে এলাকাবাসী বিএনপি কার্যালয়ে আগুন লাগানোর বিষয়টি দেখতে পেয়ে দলীয় নেতাকর্মীদের অবহিত করেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু অগ্নিসংযোগের ঘটনা নিশ্চিত করে জানান, “রাতের কোনো একসময় দুর্বৃত্তরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দেয়। সকালে এসে আমরা কার্যালয়ের ক্ষয়ক্ষতি দেখতে পাই। ঘটনাস্থলে দুটি অবিস্ফোরিত ককটেলও পড়ে থাকতে দেখা গেছে।”

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে অগ্নিসংযোগ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিএনপির নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই