মুক্তির লড়াই

সারাদেশ

কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরীর জন্মদিন উদযাপন

কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক ফজলুল কাদের চৌধুরীর জন্মদিন উপলক্ষে শনিবার (২০ জুন) রাত ৮টায় কক্সবাজার জেলা প্রেসক্লাব কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্তির লড়াই-এর সহযোগী সম্পাদক ফয়জুল ইসলাম পলাশ, কক্সবাজার জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডা. হাফেজ মোহাম্মদ সোহেল, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন, সহ-সভাপতি রমজান আলী সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উল্লাহ (আমিন), সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাসান, আইটি সম্পাদক ইউছুফ আলী, নির্বাহী সদস্য নাছিমা আক্তার এবং কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার।

অনুষ্ঠানে বক্তারা ফজলুল কাদের চৌধুরীর দীর্ঘ সাংবাদিকতা জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং কক্সবাজারে সাংবাদিকদের সংগঠিত করতে তাঁর নিরলস ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর নেতৃত্ব, সততা, সাহসিকতা ও পেশাদারিত্ব সাংবাদিক সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

পরে উপস্থিত অতিথিবৃন্দ, প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্য ও সাংবাদিকরা একসঙ্গে জন্মদিনের কেক কাটেন এবং প্রতিষ্ঠাতা সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। কক্সবাজার জেলা প্রেসক্লাব পরিবারের সদস্যরা এ আয়োজনে অংশ নিয়ে প্রতিষ্ঠাতা সভাপতির প্রতি তাঁদের গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ২১ জুন ২০২৬

কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরীর জন্মদিন উদযাপন

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক ফজলুল কাদের চৌধুরীর জন্মদিন উপলক্ষে শনিবার (২০ জুন) রাত ৮টায় কক্সবাজার জেলা প্রেসক্লাব কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্তির লড়াই-এর সহযোগী সম্পাদক ফয়জুল ইসলাম পলাশ, কক্সবাজার জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডা. হাফেজ মোহাম্মদ সোহেল, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন, সহ-সভাপতি রমজান আলী সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উল্লাহ (আমিন), সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাসান, আইটি সম্পাদক ইউছুফ আলী, নির্বাহী সদস্য নাছিমা আক্তার এবং কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার।

অনুষ্ঠানে বক্তারা ফজলুল কাদের চৌধুরীর দীর্ঘ সাংবাদিকতা জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং কক্সবাজারে সাংবাদিকদের সংগঠিত করতে তাঁর নিরলস ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর নেতৃত্ব, সততা, সাহসিকতা ও পেশাদারিত্ব সাংবাদিক সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

পরে উপস্থিত অতিথিবৃন্দ, প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্য ও সাংবাদিকরা একসঙ্গে জন্মদিনের কেক কাটেন এবং প্রতিষ্ঠাতা সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। কক্সবাজার জেলা প্রেসক্লাব পরিবারের সদস্যরা এ আয়োজনে অংশ নিয়ে প্রতিষ্ঠাতা সভাপতির প্রতি তাঁদের গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই