কুমিল্লার মুরাদনগরের কোরবানপুর বাজারে ঢুকতেই চোখে পড়ে নীল-সাদার এক ভিন্ন জগৎ। বাজারের প্রধান সড়কজুড়ে সারি সারি আর্জেন্টিনার পতাকা বাতাসে উড়ছে।
প্রায় এক কিলোমিটারজুড়ে বিস্তৃত এই সাজসজ্জা শুধু ফুটবলপ্রেমীদেরই নয়, সাধারণ মানুষেরও কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন ব্যতিক্রমী এই আয়োজন দেখতে।
উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর বাজারে স্থানীয় উদ্যোক্তা ও কন্টেন্ট ক্রিয়েটর রনি, অপু রায়হান, হাবিব খান ও রুহুল আমিনের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
আয়োজকদের ভাষ্য, প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ এবং ফুটবল উৎসবকে ঘিরে আনন্দ ছড়িয়ে দিতেই প্রায় ৪২ হাজার টাকা ব্যয়ে পতাকাগুলো টানানো হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বাজারের প্রবেশপথ থেকে বিভিন্ন সড়কের ওপর দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে শত শত পতাকা। দূর থেকে দেখলে অনেকের কাছেই এটি কোনো বড় উৎসব কিংবা নির্বাচনী প্রচারণার সাজসজ্জা বলে মনে হতে পারে। তবে কাছে গেলেই বোঝা যায়, এটি ফুটবলপ্রেমীদের আবেগ আর উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগে বাজারে মানুষের আনাগোনা তুলনামূলক কম থাকলেও পতাকা টানানোর পর দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়েছে।
অনেকেই পরিবার-পরিজন নিয়ে এসে ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
তবে খেলাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিভেদ সৃষ্টি না হয়, সে বিষয়েও সচেতন রয়েছেন এলাকার বিশিষ্টজনেরা।
তাদের মতে, ফুটবল মানুষের বিনোদনের খোরাক এবং সম্প্রীতির বন্ধন জোরদার করার একটি মাধ্যম। সমর্থনের ভিন্নতা থাকলেও তা যেন পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য নষ্ট না করে।
আয়োজকরাও জানান, তাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য আনন্দ ভাগাভাগি করা। ফুটবলকে কেন্দ্র করে মানুষের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হোক—এটাই তাদের প্রত্যাশা।
ফুটবলপ্রেমের রঙে রাঙানো কোরবানপুর বাজার তাই এখন শুধু আর্জেন্টিনা সমর্থকদের আবেগের জায়গা নয়, বরং উৎসব, সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এক অনন্য উদাহরণ।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন