নীলফামারীতে জনকল্যাণ, মাদক প্রতিরোধ ও পরিবেশ দূষণ রোধ পরিষদের উদ্যোগে মাদক প্রতিরোধ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে হাতে এসব লিফলেট তুলে দেন সংগঠনের সদস্যরা। “মাদকে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে মাদক সেবনের ভয়াবহ ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আবুল হাসেম, সাধারণ সম্পাদক মোঃ উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল এবং অর্থ ও প্রচার সম্পাদক রাতুল ইসলামসহ অন্যান্য সদস্যরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের চতুর্থ বর্ষের ছাত্র মোঃ জিদান হাবিব সরকার।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন