লালমনিরহাট এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ধাক্কায় রনি সরকার (২৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) বিকেলে লালমনিরহাট-রংপুর মহাসড়কের এভিয়েশন বিশ্ববিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি সরকার লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারি গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট শহর থেকে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের একটি বাস ক্যাম্পাসের দিকে যাচ্ছিল।
ওই সময় রনি সরকার বিশ্ববিদ্যালয়ের সামনের একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে অটোরিকশা নিয়ে ভাড়ার খোঁজে বের হন। এ সময় দ্রুতগতির বাসটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়।
এতে চালক রনি সরকার গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ খবরে স্থানীয়রা বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এক ঘণ্টা পর লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন