মুক্তির লড়াই

সারাদেশ

বিয়ের প্রলোভন ও পর্নোগ্রাফি আইনের অভিযোগে বরুড়ায় যুবক আটক

বিয়ের প্রলোভন দিয়ে সম্পর্ক গড়ে তোলা এবং ব্যক্তিগত ছবি-ভিডিও অপব্যবহারের অভিযোগে কুমিল্লার বরুড়ায় একজনকে আটক করেছে পুলিশ।

সে পৌর সভার বরুড়া পূর্ব পাড়া (মৌলভীবাজার) এলাকার আবুল কালাম এর ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গারারান এলাকার এক ৩৮ বছর বয়সী প্রবাসী নারী অভিযোগ করেন, পরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের আশ্বাস দেন। অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংরক্ষণ করে সেগুলো স্বামীসহ আত্মীয়-স্বজনদের কাছে পাঠানো হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গোলাম মোস্তফা মামুন (৪২) নামের এক ব্যক্তিকে বুধবার সকালে তার নিজ বাড়ি থেকে আটক করে।

বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত অভিযোগগুলো তদন্তাধীন হিসেবেই বিবেচিত হবে।

ভুক্তভোগীর বক্তব্য: ভুক্তভোগী অভিযোগ করেন, বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হয় এবং পরবর্তীতে ব্যক্তিগত ছবি ও ভিডিও অপব্যবহার করে মানসিকভাবে হেনস্তা করা হয় বলে তিনি দাবি করেছেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিয়ের প্রলোভন ও পর্নোগ্রাফি আইনের অভিযোগে বরুড়ায় যুবক আটক

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

বিয়ের প্রলোভন দিয়ে সম্পর্ক গড়ে তোলা এবং ব্যক্তিগত ছবি-ভিডিও অপব্যবহারের অভিযোগে কুমিল্লার বরুড়ায় একজনকে আটক করেছে পুলিশ।

সে পৌর সভার বরুড়া পূর্ব পাড়া (মৌলভীবাজার) এলাকার আবুল কালাম এর ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গারারান এলাকার এক ৩৮ বছর বয়সী প্রবাসী নারী অভিযোগ করেন, পরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের আশ্বাস দেন। অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংরক্ষণ করে সেগুলো স্বামীসহ আত্মীয়-স্বজনদের কাছে পাঠানো হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গোলাম মোস্তফা মামুন (৪২) নামের এক ব্যক্তিকে বুধবার সকালে তার নিজ বাড়ি থেকে আটক করে।

বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত অভিযোগগুলো তদন্তাধীন হিসেবেই বিবেচিত হবে।

ভুক্তভোগীর বক্তব্য: ভুক্তভোগী অভিযোগ করেন, বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হয় এবং পরবর্তীতে ব্যক্তিগত ছবি ও ভিডিও অপব্যবহার করে মানসিকভাবে হেনস্তা করা হয় বলে তিনি দাবি করেছেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই