পাথরঘাটা পৌরসভার দূষণের বিরুদ্ধে- টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে এনএসএস প্রকল্প অফিসে দূষণের বিরুদ্ধে- টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাক্টিভিস্টা বরগুনার আয়োজনে এবং নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধারাবাহিক ফলোআপ কর্মসূচীর অংশ হিসেবে পৌরসভার নির্বাহী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, বাজার কমিটির সভাপতি, গণমাধ্যম কর্মী, সমাজকর্মী, জনস্বাস্থ্য প্রকৌশলী, পরিবেশ আন্দোলন কর্মী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেসি সভার উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন-এফরটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: মনিরুজ্জামান।
পরে অংশগ্রহণকারী বক্তারা পৌরবাসীর বর্জ্য দুষণ, জলাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডাম্পিং ষ্টেশন করার জন্য নির্বাহী প্রকৌশলী মো: মজিবুল হায়দারের কাছে দাবি তুলে ধরেন। পৌর নির্বাহী প্রকৌশলী সকলের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তিনি বলেন-“অগ্রাধিকার ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ কার্যক্রমের অংশ হিসেবে ডাম্পিং স্টেশনের জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু, জলাবদ্ধতা দূরীকরণে ১৫ কি.মি বক্স ড্রেন নির্মাণ, ৩.৫ কিলোমিটার ড্রেনেজ সংস্কার, ময়লা অপসারণে ডাম্প সরবরাহ এবং ক্রমবর্ধমান বর্জ্য দূষণ লাঘব করতে শহরের প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণ করা হচ্ছে এবং এ ব্যাপারে বাজার কমিটি, পৌর নাগরিকদের সমন্বয়ে মনিটরিং কাজ জোরালো করার জন্য প্রতিশ্রতি প্রদান করেন”। জনস্বাস্থ্য প্রকৌশলী মো: মেহেদি হাসান বলেন-পাথরঘাটা পৌরসভার নিরাপদ খাবার পানির সমস্যা সমাধানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ২০২৭ সালের শুরুতেই পানি শোধন পাম্প বসানো হবে যার মাধ্যমে পৌরসভার সকল নাগরিকের পানির সমস্যা লাঘব হবে”। সমাজকর্মী এরফান আহমেদ সোয়েন বলেন-দুষণের বিরুদ্ধে আন্দোলন পরিবার থেকেই শুরু করতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে পৌরসভার নির্ধারিত ময়লার বিনে ফেলতে হবে “ ধরিত্রী আন্দোলনের পাথরঘাটা উপজেলা সভাপতি মো: শফিকুল ইসলাম খোকন বলেন-“পরিবেশ দূষণ রোধে সচেতনতা তৈরির বিকল্প নেই। আমরা সচেতন তরুন সমাজকে নিয়ে যদি এখনই উদ্যোগ না নিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বসবাসের অনুপযোগী পরিবেশ পাবে। তাই সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”সভা শেষে অ্যাক্সিভিস্টা বরগুনা পৌর কর্তৃপক্ষের কাছে সুপারিশমালা তুলে ধরেন-
১. স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণের স্থান ও সময়সীমা ঘোষণা করা।
২. প্রতিটি ওয়ার্ডে নিয়মিত বর্জ্য সংগ্রহের সময়সূচি প্রকাশ করা।
৩. গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত ডাস্টবিন ও কনটেইনার স্থাপন করা।
৪. পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পলিথিন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা।
৫. বাজার ব্যবস্থাপনা কমিটির সঙ্গে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করা।
৬. বর্জ্য আলাদা করা ও পুনর্ব্যবহারের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা।
৭. নাগরিক ও যুব প্রতিনিধিদের নিয়ে নিয়মিত ফলোআপ সভা আয়োজন করা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী ইসরাত জাহান শিরিন, সংকল্প ট্রাস্টের পরিচালক মো: আবদুর রহিম, এনএসএস’র পরিচালক মো: শহিদুল ইসলাম, বাজার কমিটির সভাপতি মো: আ: কাদের, পাথরঘাটা প্রেসক্লাবের সম্পাদক মুহ. নজমুল হক সেলিম, পাথরঘাটা পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো: মনিরুল ইসলাম, এক্টিভিস্টা বরগুনা, এফরটি প্রকল্পের সমন্বয়কারী মো: মনিরুজ্জামান, একশনএইড বাংলাদেশ-এর ইন্সপিরেটর সুমন আচার্য্য, ইয়ুথ ফেলো, প্রকল্প অফিসার।।
সভা সঞ্চালন করেন পাথরঘাটা ইয়ুথ হাবের সভাপতি মো: জাকির হোসেন নাইম।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন