মুক্তির লড়াই

সারাদেশ

চাঁদপুরের কচুয়ায় চোরের হামলায় বৃদ্ধা খুন

​চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে সিদ কেটে ঘরে ঢুকে চুরি করতে গিয়ে বাধা পাওয়ায় ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে নির্মমভাবে হত্যা করেছে অজ্ঞাতনামা চোর। 

রোববার (২৯ জুন) ভোরে উপজেলার পাথৈর ইউনিয়নের  বেরকোটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ​

চোরের হামলায় নিহত ফাতেমা বেগম ওই এলাকার মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়-শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৯টা থেকে রোববার ভোর ৪টার মধ্যে কোনো এক সময়ে চোর চক্রটি কৌশলে বসতঘরের দেয়াল সিদ কেটে ভেতরে প্রবেশ করে। পরে মালামাল লুট করার সময় বৃদ্ধা ফাতেমা বেগম বিষয়টি টের পেয়ে চোরদের বাধা দেয়ার চেষ্টা করেন। এ সময় চোরেরা বৃদ্ধার থুতনি ও নাকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। 

গুরুতর জখমের ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু নিশ্চিত হয়।

​ঘটনার খবর পেয়ে কচুয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে ।

​কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে অপরাধীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আলামত সংগ্রহ করছি। তিনি আরও বলেন - অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই হত্যাকাণ্ডের খবরে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্বজনরা অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ২৯ জুন ২০২৬

চাঁদপুরের কচুয়ায় চোরের হামলায় বৃদ্ধা খুন

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই