মুক্তির লড়াই

সারাদেশ

ফকিরহাটে ৪০১৫ পিস ইয়াবা'সহ ২৬ মামলার আসামি মনির শেখ ও তার তিন সহযোগী আটক

বাগেরহাটের ফকিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪ হাজার ৪১৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১২ লাখ ৪ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ফকিরহাট মডেল থানার বারাশিয়া মধ্যপাড়া এলাকায় মনির শেখের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ সকল তথ্য জানান।  

আটককৃতরা হলেন— মনির শেখ ওরফে মনি শেখ (৪৭), মো. সবুজ মিয়া ওরফে সবুজ (৩০), মো. হাফিজুর রহমান মোল্লা ওরফে হাফিজুল (৩৭) এবং তৌহিদুল ইসলাম শেখ তামিম (২০)।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ৪০১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেপ্তার হওয়া মনির শেখের বিরুদ্ধে পূর্বে ২৬টি মামলা রয়েছে এবং তার নামে একটি গ্রেপ্তারি পরোয়ানাও বিচারাধীন রয়েছে।

তিনি আরও জানান, গত সাত দিনে জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মোট ৪০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে বলে তিনি জানান।

পুলিশ সুপার মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান এবং তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ফকিরহাটে ৪০১৫ পিস ইয়াবা'সহ ২৬ মামলার আসামি মনির শেখ ও তার তিন সহযোগী আটক

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

বাগেরহাটের ফকিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪ হাজার ৪১৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১২ লাখ ৪ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ফকিরহাট মডেল থানার বারাশিয়া মধ্যপাড়া এলাকায় মনির শেখের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ সকল তথ্য জানান।  

আটককৃতরা হলেন— মনির শেখ ওরফে মনি শেখ (৪৭), মো. সবুজ মিয়া ওরফে সবুজ (৩০), মো. হাফিজুর রহমান মোল্লা ওরফে হাফিজুল (৩৭) এবং তৌহিদুল ইসলাম শেখ তামিম (২০)।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ৪০১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেপ্তার হওয়া মনির শেখের বিরুদ্ধে পূর্বে ২৬টি মামলা রয়েছে এবং তার নামে একটি গ্রেপ্তারি পরোয়ানাও বিচারাধীন রয়েছে।

তিনি আরও জানান, গত সাত দিনে জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মোট ৪০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে বলে তিনি জানান।

পুলিশ সুপার মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান এবং তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই