কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ধনকী পাড়া নতুন বাজারে দিনের বেলা ব্যবসায়ী মোঃ সামছুল আলমের মালিকানাধীন ভাই ভাই ভ্যারাইটিজ স্টোর' নামের একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
দিনের আলোতে এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তা হীনতা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই দোকানদার তার ব্যবসা পরিচালনা করছিলেন। বৃহস্পতিবার দুপুরে সময় খাবার বিরতির জন্য দোকান সাময়িক বন্ধ ছিলো।
অসাবধানতার সুযোগ নিয়ে অজ্ঞাত চোরেরা দোকানে প্রবেশ করে। চোর চক্র দোকান থেকে মোবাইল রিচার্জ কার্ড, সহ সর্বমোট নগদ আট লক্ষ টাকা সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, দিনের বেলা সবার চোখের সামনে কীভাবে এমন চুরি হয়ে গেল তা ভাবতেই পারছেন না। এই চুরির ফলে তার বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ব্যবসায়ীরা জানান, জনবহুল একটি বাজারের দোকানে দিনের বেলা এমন চুরি হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে বাজারের অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও এখন নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে আতঙ্কিত বোধ করছেন। বাজারে দ্রুত পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এবং বাজার কমিটির নেতৃবৃন্দ জানান, চুরির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। চোর সনাক্ত করতে এবং মালামাল উদ্ধারে স্থানীয় কটিয়াদী মডেল থানার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন